মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকার মো. ফজলু (৩৫) নামের এক মাদকসেবীকে তাঁর বাবা পুলিশের হাতে সোপর্দ করেছেন। মাদকদ্রব্য কেনার টাকা দিতে অস্বীকার করায় মাকে মারধর করার পর ফজলুকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, এক সন্তানের জনক ফজলু গতকাল শুক্রবার সকালে মাদকদ্রব্য কেনার জন্য তাঁর মায়ের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করায় তিনি তাঁর মাকে লোহার খুনতি দিয়ে পেটান। এতে তাঁর মায়ের মাথা ফেটে যায়। এ ঘটনার পর তাঁর বাবা টঙ্গী থানায় তাঁকে সোপর্দ করেন এবং তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।