মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের খবির উদ্দিন মহোরী গত মঙ্গলবার সকালে তাঁর মাদকাসক্ত ছেলে হোসেন আলীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। খবির উদ্দিন জানান, মাদকাসক্ত হোসেন দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের লোকজনকে মারধর ও বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করছিল। বাধ্য হয়েই তিনি ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। হোসেন এইচএসসি পাস করার পর মাদকাসক্ত হওয়ায় আর লেখাপড়া করেনি। উল্লাপাড়া থানার ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।