মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ারপাড় গ্রামের এক মাদকাসক্ত ছেলেকে মা গত সোমবার রাতে পুলিশের হাতে সোপর্দ করেছেন।পুলিশ ও মাদকাসক্তের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। তার বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও মাদক বিক্রি ও নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা অছিমন বেওয়া গত সোমবার রাতে তাকে পুলিশে দেন।