মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা শহরের পুরান বাজার এলাকার এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তাঁর বাবা। গত সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছেলের নাম মো. রায়হান (১৯)। তাঁর বাবার নাম হাছান হাওলাদার। রায়হান দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি প্রায়ই মাদক সেবনের উদ্দেশে মা-বাবার কাছ থেকে টাকা আদায় করতেন। টাকা না দিলে তাঁদের নানাভাবে অত্যাচার করতেন। এতে তাঁরা রায়হানের প্রতি ক্ষুব্ধ ছিলেন। সোমবার সন্ধ্যায় রায়হান তাঁর সহযোগীদের নিয়ে জেলা শহরের পুরান বাজারের বাকালি পট্টি এলাকায় মাদক সেবন ও বিক্রি করছিলেন। এ সময় এলাকার লোকজন তাঁকে (রায়হান) ধরে তাঁর বাবা হাছানকে খবর দেন। হাছান সেখানে গিয়ে পুরান বাজারের পুলিশ ফাঁড়িতে ফোন দেন। পরে ওই পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গেলে তাঁর হাতে ছেলেকে সোপর্দ করেন।
চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন, রায়হানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।