মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এবার ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এক মা। জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামে গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।জানা গেছে, শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে হেরোইন সেবন করেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন। হেরোইনের টাকা না পেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র চুরি করতেন। শেষ পর্যন্ত তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বেগম বেওয়া মারপিট ও চুরির অভিযোগ এনে গতকাল সরিষাবাড়ী থানায় মামলা করেন এবং ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।বেগম বেওয়া বলেন, ‘অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’