মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়ায় গত রোববার বিকেলে মাদকাসক্ত এক ছেলেকে তাঁর বাবা পুলিশে সোপর্দ করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের সাদিপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পেয়ে তিনি পরিবারের লোকজনকে বকাঝকা করতেন। একপর্যায়ে তিনি এলাকায় চুরিতে জড়িয়ে পড়েন। এতে অতিষ্ঠ হয়ে রইছ উদ্দিন রোববার বিকেলে কুলাউড়া থানার পুলিশের কাছে মঈনকে সোপর্দ করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন।কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, মাদকাসক্ত মঈনকে আদালতের মাধ্যমে গতকাল সোমবার মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।