মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গায় গতকাল মঙ্গলবার দুপুরে নেশাগ্রস্ত এক ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান ওই ছেলেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছেন। ইউএনও জানান, উপজেলার পূর্ব মাধনগর গ্রামের লোকমান সরদার তাঁর ছেলে রুম্মান হোসেনকে (২২) আদালতের কাছে এনে অভিযোগ করেন, তাঁর ছেলে মাদক সেবন করে এবং নেশাগ্রস্ত থাকেন। প্রাথমিক তদন্ত করেও তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ তাঁকে নাটোর কারাগারে পাঠিয়ে দেয়।