মাদকাসক্ত ছেলের পিটুনিতে মায়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বুধবার রাতে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। অপরদিকে সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার মাদকাসক্ত এক ছেলে খুন করেছেন বৃদ্ধ মাকে। এ ঘটনায় পুলিশ মাদকাসক্ত ছেলে বাদল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে।সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা বেপারিপাড়ার অনেকে জানান, গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আয়নাল হক গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী সেলুনকর্মী অহুর আলীকে তাঁর বাড়িতে ডেকে কিছু টাকা চান। অহুর টাকা দিতে না চাওয়ায় দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আয়নালের ছুরিকাঘাতে অহুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় অহুরের মা জরুনা বেগম জামালপুর সদর থানায় আয়নালকে আসামি করে হত্যা মামলা করেছেন। অভিযোগ পাওয়া গেছে, আয়নাল প্রতিপক্ষকে ফাঁসাতে ঘটনার পরপরই নিজের ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জামালপুর সদর থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুল হক জানান, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।সরিষাবাড়ীতে গতকাল দুপুরে মাদকাসক্ত যুবক বাদল নেশার টাকা না পেয়ে মা নূরজাহান বেওয়াকে (৭০) খুন করেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার পৌগলদীঘা ইউনিয়নের রামচন্দ্রখালী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের স্ত্রী নূরজাহান বেওয়া বাড়ির পাশে বসে ছিলেন। মাদকাসক্ত বাদল তাঁর কাছে টাকা চান। তা না দেওয়ায় বাদল মায়ের মাথায় জ্বালানি কাঠ দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।নিহতের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, ‘মাদকাসক্ত ছোট ভাইয়ের লাঠির আঘাতে আমার মা মারা গেছেন।’সরিষাবাড়ী থানার ওসি এ কে এম কামরুল আহসান জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।