মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। আজ সোমবার জেলার মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করা হয়।
নগরের ফিরিঙ্গীবাজার এলাকার গুলছবা খাতুন নামের এই মা ছেলে শওকত আলীর বিরুদ্ধে মামলাটি করেন। আদালত অভিযুক্ত শওকত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বাদীর আইনজীবী এ কে এম সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলছবাকে নেশার টাকার জন্য প্রায়ই জ্বালাতন করেন তাঁর ছেলে শওকত। গতকাল রোববার বাসা থেকে বের হয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ছেলে তাঁর মায়ের কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিনিয়ে নেন। ধাক্কা দিয়ে তাঁকে রাস্তার পাশে নালায় ফেলে দেন। এতে আহত হন গুলছবা খাতুন।