মাদকাসক্ত দুজনকে পুলিশে দিল পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গতকাল মঙ্গলবার রাজশাহীতে মাদকাসক্ত দুজনকে পুলিশে দিয়েছে তাদের পরিবার। সকালে নগরের বোয়ালিয়া মডেল থানায় ফোন করে পুলিশ এনে তাদের ধরিয়ে দেওয়া হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্যমতে, নগরের গেদুর মোড় এলাকার সাকিব হোসেন ও একই এলাকার মো. কাওসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তারা দুজন একসঙ্গে হেরোইন সেবন করত। হোরোইনের টাকা জোগাড় করতে তারা বাড়িতে অত্যাচার চালাত।