মাদকাসক্ত সন্তানকে সুস্থ হতে সময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয় ষ ছবি: প্রথম আলো
রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয় ষ ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, অভিভাবকদের নিরাশ হলে হবে না। মাদকাসক্ত সন্তানকে সুস্থ হতে সময় দিতে হবে।
রাজধানী ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার এ পরামর্শ সহায়তা-৪২ অনুষ্ঠান হয়।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় পরামর্শ সভায় বক্তারা বলেন, নিজেদের ইচ্ছাকে জোর করে সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ভালো কাজ করলে তার জন্য প্রশংসা করতে হবে। সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে। বাড়ির পরিবেশ ও মা-বাবার মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে।
পরামর্শ সভায় এক তরুণ প্রশ্ন করেন, অনেকে মনে করেন, ইয়াবা খেলে চর্বি কমে, এটা কতটুকু সত্য? এই প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা জানান, ইয়াবা খেলে চর্বি কমে না বরং দেহের হাড়ের ক্ষয় হয়। ক্ষুধামান্দ্য ও অরুচি হয়, স্বাস্থ্যহানি ঘটে।
মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, মেখলা সরকার, আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল ও ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে পরবর্তী মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৪৩ অনুষ্ঠিত হবে।