মাদকাসক্ত স্বামী পিটিয়ে হত্যা করল গৃহবধূকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে গত মঙ্গলবার তানজিলা খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে মাদকাসক্ত স্বামী সালমান সরদার এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।তানজিলার বাড়ি তালার জেয়ালা নলতা গ্রামে। তাঁর মা আনোয়ার খাতুন বলেন, প্রায় চার বছর আগে মাছিয়াড়া গ্রামের সালমানের সঙ্গে তানজিলার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর সালমান মাদকাসক্ত হয়ে পড়েন। এর পর থেকে ব্যবসার অজুহাতে সালমান যৌতুক চাওয়া শুরু করেন। এ জন্য বিভিন্ন সময় প্রায় এক লাখ টাকাও দেওয়া হয়েছে। কিন্তু টাকা পেলেই সালমানের নেশার মাত্রা বেড়ে যায়। টাকা না থাকলে তানজিলাকে মারপিট করা হয়। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রোজা রাখা অবস্থায় তানজিলাকে বেদম মারপিট করেন সালমান।