মাদকাসক্ত স্বামীকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার সদরপাড়ার গৃহবধূ আছমা খাতুন তাঁর মাদকাসক্ত স্বামী জহুরুল ইসলামকে সোমবার পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ শাহ তাঁকে এ দণ্ড দেন। আছমা খাতুন জানান, ‘স্বামীকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু সে ভালো হয়নি। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’