মাদকাসক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদকাসক্ত এক ব্যক্তিকে গতকাল রোববার পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর স্ত্রী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মাদকাসক্ত মো. নসু মিয়া (৩৫) নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রী সোহেনা বেগমকে মারধর করতেন। গতকাল সকালেও তিনি স্ত্রীকে মারধর করেন। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেনের পরামর্শে সোহেনা বেগম গতকাল দুপুরে স্বামীকে নবীনগর থানা পুলিশের হাতে তুলে দেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকাসক্ত স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।