মাদকাসক্ত ৩০ তরুণের সুস্থ জীবনে ফিরে আসার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে মাদক সেবন ও ব্যবসা পরিহার করার শপথ নিয়েছে ৩০ জন মাদকাসক্ত তরুণ। গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চবিদ্যালয়ের মাঠে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাদকবিরোধী সমাবেশে শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার শামসুন্নাহার। এর আগে শপথ নেওয়া যুবকদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
শুরুতে পুরানবাজার মধুসূদন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শামসুন্নাহারের নেতৃত্বে একটিশোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নেয়।
চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আখন্দ।