মাদকাসক্তি ঠেকাতে পরিবার থেকে আসতে হবে প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গতকাল রোববার দেশের ২২টি জেলা শহরে মুক্ত সংলাপসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘চাই মাদকমুক্ত সুস্থ পরিবার’ শীর্ষক মুক্ত সংলাপে বক্তারা মাদকাসক্তি ঠেকাতে প্রথম প্রতিরোধ পরিবার থেকেই আসতে হবে বলে তাঁদের অভিমত ব্যক্ত করেন। সংলাপ ও সার্বিক কর্মকাণ্ডে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহায়তা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: বিকেল পাঁচটায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি কক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসানের সভাপতিত্বে আলোচনায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে বক্তৃতা দেন অধ্যাপক জাফর ইমাম, সিভিল সার্জন গোলাম মর্তুজা শিকদার, পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোল্লা আজাদ, শেখ আবদুল কাইয়ুম, মকবুল হোসেন, সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ, শেখ দিদারুল আলম, আফরোজা আকতার, মোমিনুল ইসলাম, অধ্যক্ষ এম এ কাইয়ুম, অধ্যাপক নাসরিন হায়দার ও বন্ধুসভার মনোজ মজুমদার।বরিশাল: বিকেল চারটায় অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেয়েদের সঙ্গে বন্ধুসভা বরিশালের মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের সভানেত্রী রাবেয়া খাতুন। খেলা পরিচালনা করেন নাসরিন জাহান, শিক্ষক দেলোয়ারা বেগম।পরে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহনেওয়াজ, জীবনকৃষ্ণ দে, নজরুল ইসলাম, এস এম ইকবাল, শংকর কুমার পাল, কাজল ঘোষ, মিজানুর রহমান, জেসমিন নাহার, বন্ধুসভার সভাপতি মো. রাশেদুজ্জামান। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে স্মারক তুলে দেন নজরুল ইসলাম এবং অপরাজেয় বাংলাদেশ বন্ধুসভার সদস্যদের হাতে স্মারক তুলে দেন রাবেয়া খাতুন, মো. শাহনেওয়াজ ও শংকর কুমার পাল।ফরিদপুর: বিকেল চারটায় মুক্ত সংলাপে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, মাদকাসক্তি ঠেকাতে প্রথম প্রতিরোধ পরিবার থেকেই আসতে হবে। সভায় বক্তৃতা করেন ফরিদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, তপন কুমার বিশ্বাস, মুকুল জ্যোতি চাকমা, আজহারুল ইসলাম, খাদিজা বেগম, মিসবাহুল হক, আকবর হোসেন, রঞ্জন নাথ, তাসলিম হাসান, মুশফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা ও ধন্যবাদ জানান বন্ধুসভার সাধারণ সম্পাদক সঞ্জীব মালো। লিফলেট পাঠ করেন বন্ধুসভার রেজাউল ইসলাম। উপস্থাপনা করেন বন্ধুসভার মো. গিয়াসউদ্দীন।কুষ্টিয়া: জেলা পরিষদ মিলনায়তনে বিকেলে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক শফিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ মিজানুল হক, খন্দকার রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান, গোলাম মহাসীন প্রমুখ। বক্তারা মাদকমুক্ত পরিবার গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সকালে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা শহরের কয়েকটি স্কুল ও কলেজে মাদকবিরোধী লিফলেট, স্টিকার ও পোস্টার বিতরণ করেন।