মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় স্নেহ নীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং দেশ ডিজিটাল নামের রোগনির্ণয় কেন্দ্রে র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনজনের জেল ও জরিমানা আদায় করেন। এ সময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটিতে মাদক ব্যবসা চালানোর অভিযোগ পান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্নেহ নীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিক আলমগীর হোসেন এবং দেশ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক আমিনুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দেশ ডিজিটালের এক্স-রে অপারেটর পরিচয় দেওয়া আবদুস শুক্কুরকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
র্যা ব-২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার স্নেহ নীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালান।