মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে নির্যাতনের কারণে আমিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আমিরুলের পরিবারের অভিযোগ, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ওষুধ খাওয়ানোর নামে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। আমিরুলের বাড়ি ফেনীর দাগনভূঁঞা উপজেলার বরইয়া গ্রামে।পারিবারিক সূত্র জানায়, ২০ দিন আগে আমিরুলকে ফেনী শহরের ‘মায়াবী মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে’ মানসিক রোগের চিকিৎসক মো. জাকারিয়া সিদ্দিকীর তত্ত্বাবধানে ভর্তি করা হয়। ১৮ দিন পর রোগীর অবস্থার আরও অবনতি হলে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার সকালে আমিরুলের অবস্থার আরও অবনতি হলে তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।পরিবারের দাবি, আমিরুলের কোমর থেকে হাঁটু পর্যন্ত নির্যাতনের চিহ্ন দেখা গেছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।মায়াবী মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আনোয়ার হোসেন জানান, পুনর্বাসন কেন্দ্রে মাদকাসক্ত রোগী ছাড়াও মানসিক রোগীদের চিকিৎসা করা হয়। আমিরুলের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁকে দুই দিন আগে কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছে। তখন নির্যাতনের কোনো অভিযোগ করা হয়নি।ফেনী মডেল থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এই মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়নি।