মাদকাসক্তের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা মিনতী রানী সাহা। পুলিশ গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে মাদকাসক্ত সুপদ কুমার সাহাকে (২৫) হাজির করলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তাঁকে। ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহেদ পারভেজ এ দণ্ডাদেশ দেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন। গতকাল সকালে থানায় এসে ছেলেকে সোপর্দ করেন মা। পুলিশ ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে আদালতের বিচারক তাঁকে ওই দণ্ডাদেশ দেন। বিকেলে কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে বগুড়ার কারাগারে পাঠানো হয়।