মাদকাসক্তের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় লিটন মোল্লা (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, লিটন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করছিলেন। গত বুধবার সন্ধ্যায় গোসাইবাড়ী এলাকা থেকে ধুনট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই রাতেই নির্বাহী হাকিম হাফিজুর রহমান তাঁকে ওই দণ্ড দেন। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মোতালেব বলেন, লিটনকে গতকাল বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি