মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ রোববার। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালিত হবে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয়—‘মাদকমুক্ত সুস্থ সমাজের জন্য আন্তর্জাতিক তর‌্যাপরতা’।জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, সবাইকে স্বীকার করতে হবে, মাদকের অপব্যবহার ও পাচারের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অবৈধ ফসলের চাষ এবং তা থেকে মাদক উর‌্যাপাদনের কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বিপুলসংখ্যক মানুষ। বিশ্বব্যাপী মাদক নির্মূলে সম্প্রতি একটি টাস্কফোর্স গঠিত হয়েছে উল্লেখ করে বান কি মুন বিবৃতিতে বলেন, জাতিসংঘের শান্তি, নিরাপত্তা, উন্নয়নসহ সব কর্মসূচিতে মাদক নির্মূলকে অন্তর্ভুক্ত করাই এ টাস্কফোর্সের উদ্দেশ্য।দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বিবৃতিতে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো দরকার। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা সভার আয়োজন করেছে।