মাদকের গডফাদারকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীদের হোতাকে গ্রেপ্তার করে মাদক নির্মূলের দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। গ্রেপ্তারের ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। সভায় মাওয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল ও সিবোটে অতিরিক্ত ভাড়া আদায়, মুন্সিগঞ্জ শহর থেকে বিআরটিসির বাস চালু, হিমাগারের ভাড়া বৃদ্ধি, শহর রক্ষা বাঁধ থেকে অবৈধ বালু ও ইটের ব্যবসা উচ্ছেদ, সিরাজদিখান উপজেলার বালুচরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর এক পক্ষের এলাকাছাড়ার বিষয় নিয়েও আলোচনা হয়।সভায় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘সম্প্রতি জেলা কারাগার পরিদর্শনে গিয়ে দেখেছি, হাজতিদের এক-তৃতীয়াংশই হচ্ছে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া। তবে এঁরা সবাই ছোট ছোট ব্যবসায়ী। জেলখানায় মাদক ব্যবসার একজন হোতাকেও পাওয়া গেল না। জেলখানায় এখন থেকে মাদকের হোতাদের দেখতে চাই।’মাওয়া লঞ্চঘাটে অতিরিক্ত টোল ও সিবোট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক শিগগিরই স্থানীয় সাংসদ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাসহ সিবোটের ইজারাদারের লোকজনকে নিয়ে একটি সভা করে বিষয়টি সুরাহার উদ্যোগ নেবেন বলে জানান। মাদকের গডফাদারদের ধরার ক্ষেত্রে তথ্য দিয়ে সবার সহযোগিতা চান পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমান, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা, র্যাব-১১ ভাগ্যকুলের কমান্ডার মো. রবিউল প্রমুখ।জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির প্রথম সভা: আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে দুপুর একটার দিকে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির প্রথম সভা হয়। সভায় কমিটির সদস্যরা জেলার ছয় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভা নিয়মিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সদস্যদের উদ্যোগী ভূমিকা নেওয়ার ব্যাপারে আলোচনা করেন।জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় কমিটির সহসভাপতি পুলিশ সুপার, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।