মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে জবাইয়ের চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের চাষাঢ়া রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে।হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে পোশাকশ্রমিক ফিরোজা বেগমের কাছে তাঁর স্বামী আকতার মিয়া হেরোইন সেবনের জন্য টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করায় আকতার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করেন। এ সময় ফিরোজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।