মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে সিরাজগঞ্জ শহরের একডালা মধ্যপাড়া মহল্লায় আলমগীর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ইয়াদা বেগমকে (২৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতের ঘটনার পর পুলিশ তাঁকে আটক করেছে। পুলিশ ও গৃহবধূর আত্মীয়স্বজন সূত্র জানা গেছে, আলমগীর মাদকসেবী। গত শনিবার রাত আটটার দিকে নেশার জন্য তিনি তাঁর স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে পেটাতে থাকেন। পরে শ্বাসরোধ করে হত্যার পর তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী আলমগীরকে ধরে গণপিটুনি দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলম জানান, গৃহবধূর বাবা সফর আলী মামলা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।