মাদকের টাকার জন্য জেলা প্রশাসকের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার জেলা প্রশাসকের বাসায় কথিত ‘ডাকাতি’ ঘটনার জট খুলতে শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত রোববার একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম গোলাম রব্বানী। তিনি গত সোমবার বগুড়ার বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেন, মাদক সেবনের টাকা জোগাড় করতে চারজন মিলে ডিসির বাসায় চুরি করেন।২১ জানুয়ারি রাতে বগুড়া জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খানের বাসভবন থেকে দুটি পাম্প চুরি হয়। পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে গত শুক্রবার রাতে পরিত্যক্ত অবস্থায় করতোয়া নদীর কিনারা থেকে মোটর পাম্প দুটি উদ্ধার করে।