মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা মেয়র নাছিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল শুক্রবার চট্টগ্রামের মুসলিম হলে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন।
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির বলেন, মাদকের ছোবল থেকে সম্ভাবনাময়ী প্রজন্মকে বাঁচাতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালন করা দরকার।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো. মফিজুর রহমান ও উপপরিচালক মো. আলী আসলাম হোসেন।