প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকের বিরুদ্ধে ক্রিকেট’ স্লোগান নিয়ে গতকাল শনিবার কুমিল্লার দাউদকান্দির বিটমান জুনাব আলী মাঠে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। প্রভাষক মতিন সৈকতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সানু মিয়া, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক হুমায়ন কবির, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আবদুল মালেক, আবদুস সাত্তার মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় স্থানীয় মাসুদ করিম একাদশ ও আবদুল মতিন একাদশ অংশ নেয়। খেলায় মাসুদ করিম একাদশ জয়ী হয়।