মাদকের বিরুদ্ধে নূপুরের ছন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তবর্তী এলাকার শিশু ও তরুণদের মাদকের আগ্রাসন থেকে সচেতন ও সংস্কৃতমনা করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শিশুদের নিয়ে নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ‘নূপুরের ছন্দে’ প্রতিযোগিতায় উত্তরবঙ্গের আট জেলার শিশুশিল্পীরা অংশ নেয়।
উপজেলা পরিষদ চত্বরে গত শনিবার রাত নয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মোশফিকুর রহমান জানান, উত্তরবঙ্গের আট জেলার ২০০ শিশুশিল্পী প্রাথমিক পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে ১০ জনকে চূড়ান্ত পর্যায়ের জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নৃত্য পরিচালক মনিরুল ইসলাম।