মাদকের বিরুদ্ধে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের বিরুদ্ধে ফুটবল’—এ স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুবল-আফতাব উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল ওরফে বাবু প্রমুখ। ফাইনাল খেলায় মুরাদনগর উপজেলা ও চান্দিনা উপজেলা অংশগ্রহণ করে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি