মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর, সফিপুর, চান্দরা, সূত্রাপুর, বাগচাপাইর, হিজলতলী, লালটেকী, চা-বাগানসহ উপজেলার বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বড়ি, গাঁজা, হেরোইন, মদ, বিয়ারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় ১৩টি মামলা করা হয়েছে।