মাদকের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ও নেশা থেকে সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে গত সোমবার সকাল নয়টার দিকে ঈদের নামাজ শেষে চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর প্রায় এক ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বি এম লিয়াকত আলী, চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।