প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের পাঁচ গ্রামের বাসিন্দারা গতকাল বুধবার এক সভায় মিলিত হয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছেন। এই পাঁচ গ্রাম হলো: বাড়িচিনিষ, ফুলবাড়িয়া, বাড়িমজলিশ, বন্দেরা ও ছোট সাদিপুর। উপজেলার বাড়িমজলিশ গ্রামের বালুর মাঠে সভাটি হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ মাসুদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য শিপন আহম্মেদ, আবু তাহের, নারী ইউপি সদস্য রহিমা বেগম, বিএনপি নেতা মাজহারুল মানিক, শ্রমিক লীগের নেতা করিম আহম্মেদ প্রমুখ।