প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে ও স্থানীয় আলোকিত সমাজ যুব সংগঠনের সহযোগিতায় মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা এ শপথ নেয়। মাদকবিরোধী সভায় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঞ্চমীঘাট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদ মোল্লা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএনও শাহীনুর ইসলাম, পঞ্চমীঘাট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তিযোদ্ধা আবদুছ ছোবহান ভূঁঞা প্রমুখ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি