প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ৫৯ পাউন্ড হেরোইন রাখার দায়ে শিউলী বেগম (২৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১৬৫ পিস ইয়াবা বড়ি রাখার দায়ে তাঁকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার যুগ্ম জেলা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন। শিউলী বেগম শহরের সেউজগাড়ি রেল কলোনির বাসিন্দা। গত বছরের ৮ সেপ্টেম্বর বগুড়া শহরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে বিচারকাজ শেষে গতকাল এই রায় দেওয়া হয়।