মাদবরেরহাটে নদী দখলের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মাদবরেরহাটে ইছামতী-ধলেশ্বরী শাখা নদী দখল করে মার্কেট ও বাড়ি নির্মাণ করার প্রমাণ পেয়েছে ভূমি অফিস। গতকাল মঙ্গলবার ভূমি অফিস থেকে নদী ও খাসজমি দখলকৃত স্থানে লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে।
২ জুন প্রথম আলোয় ‘নদী দখল করে মার্কেট ও বাড়ি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্থানীয় ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ার গত সোমবার বিকেলে সরেজমিনে পরিদর্শন ও পরিমাপ করে করে নদী দখলের প্রমাণ পান৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) নূর মহল আশরাফী সার্ভেয়ার রেজাউল করিম ও মো. হানিফ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ে সরেজমিনে নদী দখলকৃত স্থান পরিদর্শনে যান। তাঁরা পরিমাপ করে দেখেন, তিনটি পাকা ও একটি আধা পাকা মার্কেটের অর্ধেক স্থাপনার যে অংশ নদী দখল করেছে, তা ১৮৮ নম্বর খাসখতিয়ানে পড়েছে। বাড়িটির খুঁটিও নদীর
ওপরে চলে গেছে। নূর মহল আশরাফী লতব্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দখলের বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলেন। একই সঙ্গে দখলকারীদের তাঁদের প্রয়োজনীয় কাগজ থাকলে নিয়ে আসার জন্য বলা হয়। তবে দখলকারীরা তাঁদের কাগজ দেখাতে ব্যর্থ হন। ভূমি সহকারী কর্মকর্তা গতকাল দখলের প্রতিবেদন সহকারী কমিশনার ভূমির কাছে জমা দেন৷
এ বিষয়ে নূর মহল আশরাফী বলেন, ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী দখলকৃত পুরো সম্পত্তি সরকাির জমিতে পড়েছে। গতকাল সেখানে লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে একটি চিঠি দেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষা কমিটির মানববন্ধন: মাদবরেরহাটে ইছামতী-ধলেশ্বরী শাখা নদী দখল করার প্রতিবাদে গতকাল ইছামতী নদীর তীরে লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটি মানববন্ধন করেছে। মানববন্ধনকারীরা নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দখলকৃত স্থাপনা উচ্ছেদের দািব জানান। দুপুর সাড়ে ১২টার দিকে লতব্দি ইউনিয়নের দোসরপাড়ায় ইছামতী নদীর তীরে ওই কর্মসূচি পালন করা হয়৷