মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাচ্ছেন মেয়র নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ পাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবসেবায় অবদানের জন্য মেয়র এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবার ২০ জনের নাম ঘোষণা করেছে। আগামী বছরের ৩০ জানুয়ারি কলকাতার সল্টলেক ইস্টার্ন জোন কালচারাল সেন্টার মিলনায়তনে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।
জানতে চাইলে মেয়র আ জ ম নাছিরের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কমিটির পক্ষ থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তির সংবাদটি সম্প্রতি সিটি করপোরেশনকে জানানো হয়েছে।’