মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের সমর্থনে দেশে তৈরি অস্ত্রসহ মিছিল করার সময় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির আমিনুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে জামায়াতের ২০-৩০ জনের একটি দল উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয়ের মোড়ে মিছিল করে। পুলিশ ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যায়। আটক হন আমিনুর রহমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী রাজপথে অবস্থান নিয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে লাঠি হাতে তাঁরা হরতালবিরোধী মিছিল করছেন।
মাদারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মিছিলে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটতে দেব না।’