মাদারগঞ্জ ও বিজয়নগরে দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার তাঁদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারগঞ্জ: উপজেলার ঝাড়কাটা নিশ্চিন্তপুর গ্রামের একটি মাঠ থেকে গতকাল ভোররাতে ঠান্ডু মিয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, তাঁর চার হাত-পা বাঁধা ছিল। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।বিজয়নগর: উপজেলার বুধন্তি ইউনিয়নে অবস্থিত জামান ব্রিকস নামের একটি ইটভাটা থেকে গতকাল সকালে মো. ফেরদৌস (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফেরদৌস নেত্রকোনার মদন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক এবং ওই উপজেলার পেকনি গ্রামের সৈয়দ হাফিজুর রহমানের ছেলে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেছেন, ফেরদৌসকে গলা ও পেট কেটে হত্যা করা হয়েছে। ফেরদৌসের পরিবারের লোকজন গতকাল নেত্রকোনা থেকে এসে লাশ নিয়ে গেছে। ফেরদৌসের চাচাতো ভাই আবদুল হামিদ বলেছেন, গত বৃহস্পতিবার বিকেলে ফেরদৌস কয়েকজন যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন। তাঁরা ধারণা করছেন, ফেরদৌসকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।