মাদারগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের জন্য ১১ কোটি ৮৬ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে পৌরসভা চত্বরে গত বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন। পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক, পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।