মাদারগঞ্জ বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১৫ সালে মাদারগঞ্জ বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এরপর কেটে গেছে ১০০ বছর। তাই শতবর্ষপূর্তির উৎসবে যোগ দিতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গণে। শতবর্ষপূর্তি উৎসব উদ্‌যাপন উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 গতকাল রোববার সকাল ১০টায় ১০০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয়েরপ্রাক্তন ছাত্র বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। পরে শতবর্ষের ফলক উন্মোচন করা হয়। গত শনিবার সকাল ১০টায় স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।

এ ছাড়া গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে দোয়া মাহফিল, সাবেক শিক্ষকদের শুভেচ্ছা স্মারক প্রদান, সন্ধ্যায়মশাল প্রজ্বালন ও আতশবাজি পোড়ানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

গতকাল বেলা সাড়ে ১০টায় শতবর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রাক্তন ছাত্র ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহাবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা আজম, মুহম্মদ জাফর ইকবাল, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাই প্রমুখ।