মাদারগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ছোটগড়পাড়ায় কৃষক রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।জানা গেছে, ছোটগড়পাড়ার দরিদ্র কৃষক রবিউল ইসলাম (৪০) কুপিবাতি নিয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ ঘরে কনটেইনার থেকে ডিজেল ঢালার সময় আগুন লেগে কনটেইনার বিস্ফোরিত হয়। এ সময় রবিউল ইসলাম ও তাঁর পাশে থাকা স্ত্রী ফাতেমা বেগমের (৩৫) পুরো শরীর অগ্নিদগ্ধ হয়। শুক্রবার সন্ধ্যায় তাঁরা দুজনই মারা যান। তাঁদের তিন ছেলে রয়েছে।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার প্রথম আলোকে বলেছেন, ‘অগ্নিদগ্ধ হয়ে তাঁদের মৃত্যুর কথা শুনেছি। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।’