মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস জাহাঙ্গীর আলম গত মঙ্গলবার সন্ধ্যায় যোগদান করেছেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য ছিল।ইউএনও পদে যোগদান করার আগে এস এস জাহাঙ্গীর আলম শেরপুর জেলা প্রশাসক অফিসে আরডিসি পদে নিযুক্ত ছিলেন। এক মাস ধরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমদকে দিয়ে প্রশাসনের কাজ চলে আসছিল। এতে দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছিল।গত ২২ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক পদ শূন্য’ শিরোনামে খবর ছাপা হয়। খবর ছাপা হওয়ার নয় দিনের মাথায় তিনি মাদারগঞ্জে উপজেলা ইউএনও পদে যোগদান করেন।