মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। দীর্ঘ নয় বছর ধরে শূন্য রয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি। পদগুলো শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। এ উপজেলায় একাধিক দপ্তরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে।উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মওলা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় একাধিক অফিসের কার্যক্রমে একেবারেই স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ; বিশেষ করে নামজারি করতে আসা লোকজন ও জমির ক্রেতা-বিক্রেতারা। উপজেলার কামারিয়া গ্রামের আবু তালেব বলেন, ‘নামজারি না থাকার কারণে জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুই দিন ফিরে আসতে হয়েছে।’ জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘যতটুকু শুনেছি, আগামী সপ্তাহেই উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান করার কথা।’