মাদারগঞ্জে গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজার থেকে গতকাল রোববার ৪০০ গ্রাম গাঁজাসহ মো. মশিউর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পূর্ব চরপাকেরদহ গ্রামে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল। তাঁর বাবার নাম আবদুল হক।

পুলিশ জানায়, দুপুরে বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে মশিউরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দোকান থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদারগঞ্জ থানার ওসি মো. আবদুল আউয়াল বলেন, মশিউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আগামীকাল (আজ সোমবার) আদালতে পাঠানো হবে। থানাহাজতে মশিউর রহমান বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’