মাদারগঞ্জে গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। একই রাতে পৃথক অভিযানে হেরোইনসহ আরও একজনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: উপজেলার চর গোলাবাড়ি গ্রামের শহিদুর রহমান (২৩), বাচ্চু খাঁ (২৬), মফিজ উদ্দিন (২১) ও গাবের গ্রামের নুরুল ইসলাম (২৭)। এদিকে গাবের গ্রামের পুরাতন লঞ্চঘাট-সংলগ্ন এলাকা থেকে হেরোইনসহ জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি পৌর এলাকার চর চাঁদপুর গ্রামে। মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে।