মাদারগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি বাজার থেকে দুটি চোরাই মোটরসাইকেলসহ ওবায়দুল্লা (৩০) ও আলমগীর (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত রোববার রাতে মাদারগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোলায়মানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।মাদারগঞ্জ থানার ওসি মো. আবদুল আউয়াল বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা হয়েছে।