মাদারগঞ্জে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার ছাত্রদলের সভাপতি ও তাঁর লোকজনের হাতে প্রহূত হয়েছেন খালেকন নেছা একাডেমির ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি তৌহিদুর রহমান। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার খালেকন নেছা একাডেমির প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবদুল আল ফারুক নামের একজন এতে প্রথম হন। তাঁর নিয়োগকে কেন্দ্র করে মাদারগঞ্জ থানার ছাত্রদলের সভাপতির সঙ্গে তৌহিদুর রহমানের বিরোধ দেখা দেয়। গতকাল দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মোখলেছ তৌহিদুরের ওপর হামলা চালান। মোখলেছুর বলেন, তৌহিদুরের কাছে অনুদানের অর্থ আত্মসাতের ব্যাপারে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এলাকাবাসী তাঁকে ধাওয়া করেন।