মাদারগঞ্জে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা সেতুর ওপর থেকে গত শুক্রবার রাত আটটার দিকে পুলিশ মাদকসহ পৌর ছাত্রদলের সভাপতি ফায়েজুল বারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁরা বেশ কিছু ফেনসিডিল নদীতে ফেলে দেন বলে পুলিশ জানায়। ফায়েজুলের বাড়ি মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি এমপাড়া ও তরিকুলের বাড়ি বালিজুড়ি পূর্বপাড়া গ্রামে। পুলিশের ভাষ্যমতে, ফায়েজুল ও তরিকুল দীর্ঘদিন ধরে মাদারগঞ্জে মাদক ব্যবসা করে আসছেন। এর আগেও তাঁদের মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের নামে মাদারগঞ্জ থানায় তিনটি করে মামলা রয়েছে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল বলেন, ওই ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার (গতকাল) সকালে আদালতে পাঠানো হয়েছে।