মাদারগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামে গত সোমবার রাতে বন্ধক রাখা জমি বিক্রি করা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন।এর মধ্যে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামছুল হক, দেলোয়ার হোসেন, আবুল কালাম, মো. খলিল, মনির উদ্দিন প্রামাণিক, ফারুক, শিবলু, দীপা ও শিপনকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ২০ বছর আগে চরপাকেরদহ গ্রামের নূর আলীর কাছে ২০ শতাংশ জমি ৫১ হাজার টাকায় অলিখিতভাবে বন্ধক রাখেন মোতালেব। কিন্তু নূর আলী বন্ধকের টাকা ফেরত না দিয়েই দলিল লেখক সাদুল্লা সরকারের কাছে সব জমি বিক্রি করে দেন। দলিল লেখক সাদুল্লা সরকার তাঁর বড় ভাই ইউপি সদস্য সামছুলসহ ২০-২৫ জন লোক নিয়ে ওই জমি দখল করে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষ আজাহারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সামছুল মেম্বারসহ অন্তত ১৯ জন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।