মাদারগঞ্জে জামায়াতের কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে ভাঙচুর চালানো হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের একদল নেতা-কর্মী বিকেলে মিছিল বের করেন। একপর্যায়ে মিছিলটি জামায়াতের কার্যালয়ের সামনে যায়। এ সময় নেতা-কর্মীরা ওই কার্যালয়ের দরজা, জানালা, আলমারি, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন। পরে মিছিলটি উপজেলা সদরের বালিজুড়ি বাজার প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ।